

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের উত্তরপ্রদেশে প্রেমিকের সঙ্গে দেখা করতে কারাগারে গিয়ে পকেটে ১০টি বুলেট নিয়ে ধরা পড়েছেন এক স্কুলছাত্রী। তার কাছ থেকে একটি ভুয়া আইডি কার্ড ও নগদ টাকাও উদ্ধার করা হয়েছে। পরে ওই তরুণীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কারাগারের জেলার আফতাব আলম আনসারি জানায়, ওই তরুণী ও আরও এক ব্যক্তি ডিভিশনাল জেলে বন্দী হর্ষু কাশ্যপের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
কারাগারের প্রধান ফটকে বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশির সময় তরুণীর পরিচয় নিয়ে সন্দেহ হয় নিরাপত্তাকর্মীদের। তিনি নিজের পরিচয় হিসেবে আধার কার্ডে থাকা নামের পরিবর্তে অন্য একটি নাম বলেছিলেন।
এরপর তল্লাশি চালিয়ে তার পকেট থেকে ১০টি বুলেট উদ্ধার করা হয়। বিষয়টি জানানো হলে কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ডেকে পাঠানো হয়। পরে ওই তরুণী ও তার সঙ্গে থাকা ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জিজ্ঞাসাবাদে তরুণী তার প্রকৃত পরিচয় জানান। তিনি দাবি করেন, উদ্ধার হওয়া বুলেটগুলো তার বাবার লাইসেন্স করা পিস্তলের। তার বাবা খুব রাগী স্বভাবের এবং মেয়ের কারাগারে থাকা প্রেমিকের সঙ্গে দেখা করতে যাওয়ার বিষয়টি জানতে পারলে বড় কোনো অঘটন ঘটাতে পারেন এমন আশঙ্কা থেকেই তিনি পিস্তল থেকে গুলিগুলো খুলে সঙ্গে নিয়ে এসেছিলেন বলে দাবি করেন।
এ ঘটনায় একটি এফআইআর করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানা গেছে।
সূত্র: এনডিটিভি