রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতজুড়ে নতুন কর্মসূচির ঘোষণা সিজেপির

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০২:৩৩ পিএম আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ওপর কথিত পুলিশি নির্যাতনের প্রতিবাদে আগামীকাল রোববার (২৬ জুলাই) দেশব্যাপী নীরব মোমবাতি মিছিলের ডাক দিয়েছে।

শনিবার দলটি সমর্থকদের দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসকের (ডিস্ট্রিক্ট কালেক্টর) কার্যালয়ের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানায়। দলটির এক্স-পোস্টের বরাতে দ্য ইকোনমিক টাইমস এ তথ্য জানায়।

এদিকে, চলমান নিট-ইউজি প্রশ্নফাঁস আন্দোলনকে কেন্দ্র করে সিজেপি এবং ভারতের কেন্দ্রীয় সরকারের মধ্যে শনিবার আরও এক দফা বৈঠক হওয়ার কথা রয়েছে।

সরকারের পক্ষ থেকে নীতিগতভাবে আন্দোলনের সময় আত্মহত্যায় প্ররোচিত হয়েছে বলে অভিযোগ থাকা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো (এফআইআর) প্রত্যাহারের বিষয়ে ইতিবাচক অবস্থানের ইঙ্গিত দেওয়া হয়েছে।

তবে সিজেপির অন্যতম প্রধান দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। বিষয়টি এখনও অমীমাংসিত থাকায় আজকের বৈঠকে সিজেপির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারতে জুলাই আন্দোলন