শনিবার
২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিজেপির আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের ৪৭ কর্মকর্তা বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৯:১৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভারতজুড়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত জাতীয় পরীক্ষা সংস্থায় (এনটিএ) বড় ধরনের বিভাগীয় পদক্ষেপ নেওয়া হলো। জালিয়াতি ও অনিয়মের দায়ে সংস্থাটির ৪৭ জন কর্মকর্তাকে চাকরি থেকে সরাসরি বরখাস্ত করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।

সূত্রমতে, প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে বিতর্কিত এনটিএ-কে ঢেলে সাজাতে ও এর প্রশাসনিক পুনর্গঠন সুনিশ্চিত করতে এই ব্যাপক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। কেবল চাকরিচ্যুতিই নয়, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে গুরুতর আইনি ও ফৌজদারি (ক্রিমিনাল) মামলা দায়েরের প্রস্তুতিও গ্রহণ করা হচ্ছে।

নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে শিক্ষার্থীদের টানা অবস্থান কর্মসূচি, সারা দেশে ছাত্র আন্দোলন ও শিক্ষা ব্যবস্থার কাঠামোগত জবাবদিহিতার জোর দাবির পটভূমিতেই এনটিএর ওপর এই প্রশাসনিক ছাঁটাইয়ের খড়্গ নামল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন