রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘সেপারেশনে’ পরীমনি

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
expand

‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’-এর পর আবারও গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় কাজ করছেন পরীমণি। এবার অবশ্য বড় পর্দার জন্য নয়, ওটিটি প্ল্যাটফর্মের একটি ওয়েব ফিল্মে দেখা যাবে এই অভিনেত্রীকে। ‘সেপারেশন’ নামের নতুন এই কাজের শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে।

ওয়েব ফিল্মটিতে পরীমণির বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। পাশাপাশি বিশেষ একটি চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব। বর্তমানে রাজধানীর ৩০০ ফিট এলাকায় চলছে ‘সেপারেশন’-এর শুটিং।

রোববার নিজের ফেসবুক পেজে শুটিংয়ের একটি ছবি প্রকাশ করে নতুন কাজটির খবর জানান পরীমণি। ছবির সঙ্গে ‘বিসমিল্লাহ’ লিখেছেন তিনি। পাশাপাশি উল্লেখ করেছেন ওয়েব ফিল্মটির নাম ও পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নাম।

গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে পরীমণির কাজের সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘স্বপ্নজাল’ সিনেমায় প্রথমবার এই নির্মাতার সঙ্গে কাজ করেন তিনি। এরপর ‘গুণিন’ সিনেমাতেও সেলিমের পরিচালনায় অভিনয় করেছেন পরীমণি। এবার তাঁদের তৃতীয় কাজটি হচ্ছে ওয়েব ফিল্মে।

তবে ‘সেপারেশন’-এর গল্প নিয়ে এখনই খুব বেশি তথ্য প্রকাশ করতে চাইছেন না নির্মাতা ও সংশ্লিষ্টরা। পরীমণির চরিত্রটি কী ধরনের, গল্পে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ কিংবা ইমতিয়াজ বর্ষণ কোন চরিত্রে অভিনয় করছেন—এসব বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

জানা গেছে, রাজধানীর ৩০০ ফিটসহ বিভিন্ন লোকেশনে পর্যায়ক্রমে ‘সেপারেশন’-এর শুটিং হবে। পরীমণি, ইমতিয়াজ বর্ষণ ও নিরবের পাশাপাশি এতে আরও অভিনয় করছেন শার্লিন ফারজানা।

ওয়েব ফিল্মটি মুক্তি পাবে আইস্ক্রিনে। তবে কবে নাগাদ ‘সেপারেশন’ দর্শকের সামনে আসবে, তা এখনো ঘোষণা করা হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank