বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মমতার বাসভবনে সিআইডির অভিযান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১০:৪৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অভিযান চালিয়েছে সিআইডি।

মঙ্গলবার (০৯ জুন) কলকাতার ৩০বি হরিশ চ্যাটার্জি রোডে অবস্থিত মমতার বাসভবনে এই অভিযান চালানো হয়। একই দিন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়েও তল্লাশি অভিযান পরিচালনা করে তদন্ত সংস্থা।

তল্লাশির সময় পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। স্থানীয় তৃণমূল কর্মীরা তদন্ত কর্মকর্তাদের প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে সিআইডি কর্মকর্তারা ভেতরে প্রবেশ করে তল্লাশি চালান।

এ ঘটনার মধ্যেই চাঁদাবাজির পৃথক অভিযোগে তৃণমূলের প্রভাবশালী নেতা সব্যসাচী দত্তকে গ্রেফতার করা হয়, যা রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দেয়।

অভিযানকে ঘিরে প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে রয়েছেন। সেই অনুপস্থিতির সময়েই এই ধরনের অভিযান চালানোকে তিনি প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন।

ঘটনার সূত্রপাত বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের জন্য ৮০ জন বিধায়কের স্বাক্ষর সংবলিত একটি চিঠিকে কেন্দ্র করে। অভিযোগ রয়েছে, ওই চিঠিতে কিছু স্বাক্ষর জাল করা হয়েছে। কয়েকজন বিধায়ক এমন দাবি করার পর বিষয়টি আদালত ও তদন্তের আওতায় আসে।

এরপর বিধানসভার প্রধান সচিবের করা মামলার ভিত্তিতে তদন্ত শুরু করে সিআইডি। সেই তদন্তের অংশ হিসেবেই শাসকদলের শীর্ষ নেতাদের বাসভবন ও দফতরে অভিযান চালানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন