বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন

প্রার্থী ঘোষণা করে মমতা বললেন, ‘দিল্লি কা লাড্ডু জিতবে না’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৭ এএম
বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করছেন মমতা ব্যানার্জি ।। ছবি: সংগৃহীত
expand
বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করছেন মমতা ব্যানার্জি ।। ছবি: সংগৃহীত

ভারতের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দিল্লি কা লাড্ডু জিতবে না।’ মঙ্গলবার (১৭ মার্চ) কলকাতার কালীঘাটে নিজের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৯৪টির মধ্যে ২৯১টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দার্জিলিংয়ের বাকি তিনটি আসন মিত্র দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা-কে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রার্থী তালিকা প্রকাশকালে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কড়া সমালোচনা করে বলেন, ‘আমরা এবার ২২৬টি আসনে জয়ী হয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করব।’

তিনি দাবি করেন, গত নির্বাচনে তৃণমূল ২১৩টি আসন এবং বিজেপি ৭৭টি আসন পেয়েছিল; এবার বিজেপির অবস্থান আরও তলানিতে যাবে। এসআইআর, নোটবন্দী ও গ্যাসের সংকট তৈরি করার জবাব এবার বাংলার মানুষ দেবে বলে তিনি উল্লেখ করেন।

মমতা আরও বলেন, ‘বিজেপি কেন মেঘনাদের মতো মেঘের আড়ালে থেকে লড়াই করছে? সাহস থাকলে প্রকাশ্যে লড়াই করুন। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে কলকাঠি নাড়িয়ে কোনো লাভ হবে না।’

প্রার্থী তালিকায় অভিজ্ঞ নেতাদের পাশাপাশি নতুন মুখ ও বিনোদন অঙ্গনের তারকাদের স্থান দেওয়া হয়েছে। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন গৌতম দেব, উদয়ন গুহ, সিদ্দিকুল্লা চৌধুরী, ফিরহাদ হাকিম, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, ব্রাত্য বসু, জ্যোতিপ্রিয় মল্লিক ও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তালিকায় আরও নাম রয়েছে মদন মিত্র, সওকাত মোল্লা, সব্যসাচী দত্ত, পরেশ চন্দ্র অধিকারী ও চন্দ্রনাথ সিংয়ের। বিনোদনজগৎ থেকে প্রার্থী হয়েছেন চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও লাভলি মৈত্র। এ ছাড়া কুণাল ঘোষ ও পবিত্র করকেও মনোনয়ন দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, এবার তৃণমূলের প্রার্থীদের মধ্যে ৫২ জন নারী, ৯৫ জন তপসিলি সম্প্রদায়ের এবং ৪৭ জন মুসলিম প্রার্থী রয়েছেন। বয়সের বিচারে প্রার্থীরা বেশ বৈচিত্র্যময়। ৩১ বছরের নিচে ৪ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৩৮ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন ৮৮ জন। তালিকায় ৫১ থেকে ৬০ বছর বয়সী ৮৯ জন, ৬১ থেকে ৭০ বছরের ৪৭ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ২৩ জন এবং ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্যে ২ জন প্রবীণ নেতাকে প্রার্থী করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন