

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যা দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়া রোগে ভুগছেন বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকা মহানগর উত্তরের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও প্রচার মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার এ তথ্য জানান। তাঁর দাবি অনুযায়ী, অনন্যা ভারতের হায়দরাবাদসহ বাংলাদেশে বিভিন্ন মনোরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জামায়াত মিডিয়া উইংয়েও একটি পোস্ট করা হয়েছে।
জামায়াত মিডিয়া উইং থেকে দেওয়া স্ট্যাটাসে আরও বলা হয়, ‘একজন মানসিক রোগে আক্রান্ত নারীর বিরুদ্ধে মব উসকে দেওয়া হচ্ছে এবং তার বাসায় হামলা চালানো হচ্ছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ইন্ধনে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াজুড়ে চলছে টার্গেটেড অপপ্রচার।’
মেহজাবিন জান্নাত অনন্যার চিকিৎসা সংক্রান্ত কিছু নথি এই পোস্টের সঙ্গে সংযুক্ত করা হয়।
এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) নীলগঞ্জ এলাকার আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও সংশ্লিষ্ট মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে মঙ্গলবার সকালে এমপি গোলাম রসুল ও তার মেয়ে অনন্যার বিরুদ্ধে এক শিশু শিক্ষার্থী আয়ান এবং রেক্সনা নামে এক নারীর ওপর হামলার অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, ওই হামলায় নারীর মাথা ফেটে যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সকাল ১০টায় এমপির বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতার একটি অংশ এমপির বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়।