মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিকে ঢাল বানিয়ে যুক্তরাষ্ট্রকে ‘অসম যুদ্ধের ফাঁদে’ ফেলেছে ইরান

আল জাজিরার বিশ্লেষণ
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৭ পিএম
হরমুজ প্রণালি
expand
হরমুজ প্রণালি

হরমুজ প্রণালির ওপর ভৌগোলিক নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে, ইরান তার শত্রু যুক্তরাষ্ট্রকে এক ‘অসম যুদ্ধের’ দিকে টেনে নিয়ে গেছে। মঙ্গলবার (১৭ মার্চ) কিংস কলেজ লন্ডনের সহযোগী অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন।

ক্রিগের মতে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) এই সংঘাতকে অনির্দিষ্টকাল টেনে নেওয়ার সক্ষমতা রাখে।

অধ্যাপক ক্রিগ জানান, আইআরজিসি-র মূল কৌশল হলো বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি করা এবং একটি ‘ধৈর্যের খেলায়’ অবতীর্ণ হওয়া। তিনি বলেন, ‘ইরানের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ভৌগোলিক অবস্থান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ, সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ— জ্বালানি করিডোরের উত্তর উপকূল তাদের নিয়ন্ত্রণে। এটিই তেহরানের হাতে থাকা সবচেয়ে কার্যকর হাতিয়ার।’

বিশ্লেষকদের মতে, এই কৌশলগত অবস্থানকে ব্যবহার করে ইরান বিশ্ব অর্থনীতি এবং খোদ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছাড় আদায়ের চেষ্টা করছে। ক্রিগ আরও উল্লেখ করেন যে, ট্রাম্প এবং অন্যান্য মার্কিন নীতিনির্ধারকরা এই পরিস্থিতিকে যতটা দ্রুত নিয়ন্ত্রণে আনার আশা করছেন, বাস্তবে তা অসম্ভব হতে পারে। ইরানের এই গেরিলা বা অসম রণকৌশল একটি প্রথাগত শক্তিশালী সামরিক বাহিনীর পক্ষে মোকাবিলা করা অত্যন্ত কঠিন এবং সময়সাপেক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন