

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একটি শপিং মল ধসে পড়েছে। এতে ভবনটির ভেতরে আটকা পড়ে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে দেশটির বিভিন্ন এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। কম্পনের পর কয়েকটি সেতু ও ভবন ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে কাশিমা শহরের একটি শপিং মলের দ্বিতীয় তলা ধসে পড়ে।
পুলিশ জানিয়েছে, প্রথমে তারা বিস্ফোরণের শব্দের খবর পেলেও পরে নিশ্চিত হয় যে শপিং মলটি ধসে পড়েছে।
জাপানি সংবাদমাধ্যম টিবিএস জানিয়েছে, ধসে পড়া ভবনের ভেতরে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে সম্ভাব্য হতাহতের সংখ্যা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।
এদিকে টেলিভিশন চ্যানেল আসাহি একাধিক মৃত্যুর খবর দিয়েছে। একই ধরনের তথ্য প্রকাশ করেছে ফুজি টিভিও।
ভূমিকম্পের পর উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করা হলেও কয়েক ঘণ্টা পর তা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।
জাপানের প্রধানমন্ত্রী তানাই তাকাচি বলেছেন, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো নিরূপণ করা হচ্ছে। প্রাথমিক তথ্যে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেতু, সড়ক ও একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান