বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ে ‘টাইপ-৫৬ রাইফেল’ নিয়ে সাখাওয়াতের সেই প্রশ্নে অবাক জাহেদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৫:০৪ পিএম আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় ‘টাইপ-৫৬ রাইফেল’ ও ‘সেভেন পয়েন্ট সিক্স টু’ (৭.৬২ মিলিমিটার) বুলেট ব্যবহারের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন যে প্রশ্ন তুলেছিলেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) তথ্য মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ বিস্ময় প্রকাশ করেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, তিনি আরও বলেন, ‘পুলিশের হাতে যে অস্ত্র থাকে, তার মধ্যে একটি হলো টাইপ-৫৬ রাইফেল, যাকে সাধারণভাবে চায়নিজ রাইফেল বলা হয়। এ অস্ত্রেই ৭.৬২ মিলিমিটার বুলেট ব্যবহার করা হয়। পুলিশের হাতে এ অস্ত্র সকাল-বিকেলই দেখা যায়। একজন সাবেক উপদেষ্টা, যিনি নিজেও সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন, তিনি কীভাবে এ প্রশ্ন তুলেছিলেন, সেটি আমি সত্যিই বুঝতে পারছি না।’

জাহেদ উর রহমান বলেন, ‘সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট নিয়ে আমরা অনেক কথা বলেছি। অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাও এ বিষয়ে বলেছেন। আমি অবাক হয়েছি, উনি কেন অবাক হয়েছেন।’

এর আগে উপদেষ্টা থাকাকালে এম সাখাওয়াত হোসেন বলেছিলেন, জুলাই আন্দোলনের সময় ৭.৬২ মিলিমিটার বুলেট ব্যবহার করা হয়েছিল। বেসামরিক পোশাক পরা কিছু ব্যক্তির হাতে কীভাবে এ ধরনের রাইফেল দেখা গেল, তা তদন্ত হওয়া উচিত।

‘পুলিশের গুলি চালানোর ছবি-ভিডিও রয়েছে’

ব্রিফিংয়ে জাহেদ উর রহমান বলেন, ‘অভ্যুত্থানের সময় পুলিশের কাছেও প্রাণঘাতী অস্ত্র ছিল। বিজিবির কাছেও ছিল। বিজিবির গুলি চালানোর ছবি আছে। পুলিশের টাইপ-৫৬ রাইফেল দিয়ে গুলি চালানোর ছবি ও ভিডিওও রয়েছে।’

তিনি বলেন, সাধারণ পুলিশের হাতে এ ধরনের রাইফেল থাকার কথা নয়। তাদের কাছে শটগান ও স্বল্প পাল্লার পিস্তল থাকার কথা। তবে বিশেষ ইউনিটে টাইপ-৫৬ থাকতে পারে। এ অস্ত্রের পাল্লা অনেক বেশি হওয়ায় লক্ষ্যভ্রষ্ট গুলিও দূরের মানুষের প্রাণহানির কারণ হতে পারে।

‘স্নাইপার তত্ত্ব সঠিক নয়’

জুলাই আন্দোলনের সময় স্নাইপার রাইফেল ব্যবহারের অভিযোগ নিয়েও সন্দেহ প্রকাশ করেন তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, ‘স্নাইপার নিয়ে নানা কথা বলা হচ্ছে। কোথা থেকে যেন এ ধরনের ধারণা এসেছে। আমার মনে হয়, বিষয়টি সে রকম নয়। টাইপ-৫৬ রাইফেলের দীর্ঘ পাল্লার কারণেই দূরে থাকা মানুষের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।’

আওয়ামী লীগের প্রচারের প্রসঙ্গ টেনে জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে এমন একটি বর্ণনা দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে যে, আন্দোলনের সমর্থকেরা শেখ হাসিনা সরকারকে বিপদে ফেলতে স্নাইপার ব্যবহার করে মানুষ হত্যা করেছে। এ দাবি সম্পূর্ণ ভুল।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন