মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ নেতার একযোগে পদত্যাগ, যুবদলের কমিটি বিলুপ্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৩ পিএম আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের কুশাখালী ইউনিয়ন যুবদলের নবগঠিত ৩১ সদস্যের কমিটির ১৬ নেতা একযোগে পদত্যাগ করেন। এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় যুবদল ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। তবে কী কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে তা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

জেলা যুবদলের দপ্তর সম্পাদক বলেন, কুশাখালী ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় এ কমিটি বিলুপ্ত করা হয়। তবে কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

জেলা যুবদলের সভাপতি বলেন, কমিটি ঘোষণা করার পর কয়েকজন পদত্যাগ করেছে শুনেছি। কিন্তু কোনো পদত্যাগপত্র আমাদের কাছে পৌঁছায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে পদত্যাগের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ হয়। এটি কেন্দ্রীয় যুবদলের দৃষ্টিগোচর হলে তারা কমিটি বিলুপ্ত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন