

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই জাগরণ’ কর্মসূচিতে সারজিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর হামলা হয়েছে। একপর্যায়ে হামলাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে সমাবেশ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। বর্তমান তাদেরকে সার্কিট হাউসে নেওয়া হয়েছে।
তবে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।
এনসিপির মিডিয়া উইং জানিয়েছে, পদযাত্রার সমাবেশ চলাকালে মঞ্চে ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। প্রথম দফায় তাদের ওপর হামলা করে ছাত্রদল। পরে গাড়িতে থাকা অন্য নেতাকর্মী ও সাংবাদিকদের ওপরও হামলা করেন তারা।
গণভোটের রায় বাস্তবায়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে ওই কর্মসূচি আয়োজিত হয়।