বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম
নরেন্দ্র মোদি এবং বেনিয়ামিন নেতানিয়াহু ।। ছবি: সংগৃহীত
expand
নরেন্দ্র মোদি এবং বেনিয়ামিন নেতানিয়াহু ।। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইন এর সঙ্গে সম্পর্কিত প্রায় ৩০ লাখ পাতা, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও প্রকাশ করা হয়েছে। গত শুক্রবার (৩০ জানুয়ারি) এসব নথি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

এরমধ্যে একটি ইমেইল নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম এসেছে। সেখানে ২০১৭ সালে তার ইসরায়েল সফরের কথা উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে খুশি করতে মোদি ইসরাইলে গিয়ে নেচেছেন ও গেয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে ইসরাইল ভ্রমণের আগে যৌন অপরাধে দোষী সাব্যস্ত জেফরি এপস্টেইনের পরামর্শ নিয়েছেন।

এপস্টেইন বলেছেন, তিনি মোদিকে ইসরায়েল সফরের পরামর্শ দেন। এতে করে মার্কিন প্রেসিডেন্ট খুশি হবেন বলে জানান। এরপর তার পরামর্শ অনুযায়ী মোদি ২০১৭ সালে ইসরায়েলে যান। সেখানে গিয়ে মোদি নাচ-গান করেন বলেও উল্লেখ করেছেন এ যৌন অপরাধী।

যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব ঘটনা উড়িয়ে দিয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এপস্টেইন ফাইলের সঙ্গে যুক্ত বলে প্রচারিত একটি ইমেইলে প্রধানমন্ত্রীর ইসরাইল সফরের কথা বলা হয়েছে। সরকার বিষয়টি অবগত থাকলেও, ই-মেইলের অন্য সব তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। তিনি আরও বলেন, এই সফরের বাইরে ইমেইলে থাকা বাকি তথ্য একজন দণ্ডিত অপরাধীর কল্পনা ছাড়া কিছু নয় এবং এ ধরনের কুৎসা অবজ্ঞাভরে প্রত্যাখ্যান করা উচিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X