বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট ব্যারিস্টার সুলতান মাহমুদ আর নেই

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৩ পিএম
ব্যারিস্টার সুলতান মাহমুদ ।। ছবি: সংগৃহীত
expand
ব্যারিস্টার সুলতান মাহমুদ ।। ছবি: সংগৃহীত

পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের (আজাদ কাশ্মীর) প্রেসিডেন্ট ব্যারিস্টার সুলতান মাহমুদ চৌধুরী মারা গেছেন। ইসলামাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শনিবার (৩১ জানুয়ারি) ৭১ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে আজাদ কাশ্মীরের রাজনীতি ও কাশ্মীর ইস্যুতে দৃঢ় অবস্থানের জন্য পরিচিত ছিলেন ব্যারিস্টার সুলতান মাহমুদ। তার মৃত্যুতে শুধু আজাদ কাশ্মীর নয়, পাকিস্তানের রাজনীতিতেও নেমে এসেছে শোকের ছায়া। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় খারি শরিফে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন লিভার ক্যান্সারে ভুগছিলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের আঞ্চলিক সভাপতির দায়িত্ব পালন করেছিলেন ব্যারিস্টার সুলতান মাহমুদ। ২০২১ সালের আগস্টে আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি। ওই নির্বাচনে তিনি ৫২ ভোটের মধ্যে ৩৪ ভোট পেয়েছিলেন।

১৯৮৫ সাল থেকে অনুষ্ঠিত নয়টি সাধারণ নির্বাচনের মধ্যে সাতবার জয়ী হয়ে তিনি আজাদ কাশ্মীরের আইনসভায় নির্বাচিত হন। সর্বশেষ তিনি মিরপুর-৩ (এলএ-৩) আসন থেকে জয় পান।

এদিকে আজাদ কাশ্মীরের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক, খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দিসহ বিভিন্ন রাজনৈতিক ও সরকারি ব্যক্তিত্ব।

খাইবার পাখতুনখাওয়ার গভর্নর বলেন, ব্যারিস্টার সুলতান মাহমুদের মৃত্যু আজাদ কাশ্মীর ও পাকিস্তানের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি বলেন, প্রয়াত এই নেতা ছিলেন একজন অভিজ্ঞ রাজনীতিক, প্রবীণ আইনজীবী এবং কাশ্মীর ইস্যুর শক্ত কণ্ঠস্বর, যার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক বলেন, ব্যারিস্টার সুলতান মাহমুদ চৌধুরী ছিলেন একজন প্রাজ্ঞ রাষ্ট্রনায়ক ও কাশ্মীর ইস্যুর প্রতি নিবেদিত নেতা। বিশ্বমঞ্চে কাশ্মীরি জনগণের কণ্ঠ তুলে ধরতে তার নিরলস প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup