সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রবাসি শিশুদের ধর্মীয় মূল্যবোধ রক্ষায়

রোমে এমসিসি মাদরাসার বার্ষিক ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

মালিক মনজুর, ইতালি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ এএম
রোমে এমসিসি মাদরাসার বার্ষিক ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ। ছবি: এনপিবি
expand

ইসলামের শিক্ষা ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়া এবং বেড়ে ওঠা প্রজন্মের মাঝে ইসলামি জ্ঞান ও নৈতিক শিক্ষা বিস্তারের লক্ষ্যে ইতালির রাজধানী রোমে অবস্থিত মুসলিম কমিউনিটি সেন্টার (এমসিসি) মাদরাসার শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসার প্রতিষ্ঠাতা এবং এমসিসি মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মো. জসিম উদ্দিন ও মসজিদ কমিটির সদস্য শাকিল আহমেদ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন জায়েদুল হক মুকুল, নাদিম মোহাম্মদ, মফিজুল রহমান মিলন, আসলাম মৃধা ও মোহাম্মদ শহীদসহ অনেকে।

বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ইসলামি শিক্ষা, নৈতিকতা ও নিজস্ব ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে পরিচিত করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার ও সমাজের পাশাপাশি মাদ্রাসাগুলো শিশু-কিশোরদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মুসলিম কমিউনিটি সেন্টার মাদরাসার শিক্ষা কার্যক্রমের প্রশংসা করে তারা বলেন, ইউরোপের বহুজাতিক পরিবেশে বসবাস করেও সন্তানদের ধর্মীয় শিক্ষা ও আদর্শিক মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

আয়োজকরা জানান, প্রবাসে শিশু-কিশোরদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে মুসলিম কমিউনিটি সেন্টার মাদরাসার শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের একপর্যায়ে মাদরাসার বিভিন্ন শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পরে কৃতি ও মেধাবি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন বিমাসের চেয়ারম্যান ড. মুক্তার হোসেন মার্ক, রোমের মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল্লাহ আল ফারুক, তরপিনাত্তারা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রুহুল আমিন, সাংবাদিক জমির হোসেন ও মিনহাজ হোসেন।

রোমের বিভিন্ন সামাজিক ও ইসলামি সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-উলামা, মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকরাও এতে উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank