বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালের বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোকবার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১০:৫০ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
expand
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৬ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘নেপালে আঘাত হানা ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও শোকাহত হয়েছি। বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্বজনদের প্রতি সহমর্মিতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা প্রাণ হারিয়েছেন এবং এই অপূরণীয় ক্ষতি যাদের পরিবার ও স্বজনদের বয়ে বেড়াতে হচ্ছে, তাদের জন্য আমাদের চিন্তা ও প্রার্থনা রয়েছে। এই সংকটময় সময়ে নেপালের যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে আমরা প্রস্তুত রয়েছি।’

দুর্যোগ মোকাবিলায় নেপালের প্রয়োজন হলে বাংলাদেশ যেকোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে এখনো পর্যন্ত ৯৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও, ৪০৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ৬১ জন নেপালি নাগরিক এবং ৩৪১ জন বিদেশি। নিখোঁজদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন