

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


র্যাব-৬-এর বিশেষ অভিযানে খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. মেহেদী হাসান মমি (২৩) ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৬টা ৫০ মিনিটে নগরীর দৌলতপুর থানাধীন দত্তবাড়ি ৫ নম্বর ওয়ার্ডের তরুণ সেনা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-৬, এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।
গ্রেপ্তারকৃতরা হলেন-দৌলতপুর পাবলা দত্তবাড়ি এলাকার বাসিন্দা শামীম জমাদ্দারের ছেলে মো. মেহেদী হাসান মমি (২৩) একই এলাকায় মো. নাসির উদ্দীনের ছেলে জামিল হোসেন (৩০), মান্নান সরদারের ছেলে মো. লিটন সরদার (৩৫) ও বিমল রায়ের ছেলে সুজয় রায় (২৫)।
র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এ তথ্য জানান।
র্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল দৌলতপুর থানাধীন তরুণ সেনা রোডে জাফর শেখের টিনশেডের ভাড়াটিয়া শিপন সরদারের ঘরে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমিসহ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, গ্রেপ্তারকৃতদের পিসি-পিআর পর্যালোচনা করে দেখা গেছে, খুলনা মহানগরীর বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইন, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।
র্যাব-৬ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে।


