সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বেশ মজা পেলাম’

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৩:৩৬ এএম আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৪:২৮ এএম
তসলিমা নাসরিন ও এস এম চন্দন। ছবি: সংগৃহীত
expand
তসলিমা নাসরিন ও এস এম চন্দন। ছবি: সংগৃহীত

বিশিষ্ট লেখক ও উপস্থাপক এস এম চন্দন বলেছেন, যে লজ্জা উপন্যাসের মাধ্যমে তসলিমা নাসরিনের দীর্ঘ নির্বাসনজীবনের সূচনা, সেই উপন্যাসের পটভূমি ছিল বাবরি মসজিদ ধ্বংসের পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সংঘটিত হামলা ও নিপীড়ন।

রোববার (২ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেন।

পোস্টে তিনি দাবি করেন, বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার সঙ্গে বিজেপির রাজনৈতিক ভূমিকা ছিল।

তার ভাষ্য, যে ঘটনাকে কেন্দ্র করে লজ্জা উপন্যাস রচিত হয়েছিল, সেই রাজনৈতিক ধারার সমর্থন নিয়েই তসলিমা নাসরিনের কলকাতায় ফিরে আসা এক ধরনের ঐতিহাসিক পরিহাস।

পোস্টের শেষাংশে এস এম চন্দন লেখেন, ‘বেশ মজা পেলাম।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন