সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে সমকামীকাণ্ডে কেন শিবির-সংশ্লিষ্টদের নাম আসে, প্রশ্ন আবিদুলের

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১২:২২ এএম আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১২:৩৬ এএম
ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান। ছবি: সংগৃহীত
expand
ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসব সমকামী কর্মকাণ্ডের সঙ্গে কেন বারবার শিবির-সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম উঠে আসে, সেটিই এখন বড় প্রশ্ন! একদিকে তারা ইসলামের নামে ইনসাফ কায়েমের কথা বলে, অন্যদিকে তাদের বিরুদ্ধেই মোনাফেকি, অপপ্রচার এবং সমকামিতার অভিযোগ সামনে আসে।

রোববার (২ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্ট করে এসব কথা বলেন ঢাবির ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান।

পোস্টে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, সবচেয়ে বিস্ময়ের বিষয়, অভিযুক্ত ব্যক্তিদের পক্ষ নিয়ে এবং তাদের রক্ষা করার জন্য তারা এখন ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধেই মিছিল করছে। তারা কি ক্যাম্পাসে সমকামীদের অধিকারের দাবিতে এই বিক্ষোভ করছে?

ছা্ত্রদল নেতা আবিদুল জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে দুই বহিরাগত যুবকের বিরুদ্ধে সমকামী কর্মকাণ্ডে লিপ্ত থাকার প্রমাণ মিলেছে। অপকর্মে লিপ্ত দুজন শিবিরের এজিএস ইব্রাহীম খলিল এর বন্ধু এবং তার রুমেই ঘটনাটি হাতে নাতে ধরা পড়ে। ঘটনায় ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে হল প্রশাসন ইব্রাহীম খলিলের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করে এবং তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।

তিনি আরও জানান, এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে এক শিক্ষার্থী ও এক বহিরাগতকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, অনলাইন অ্যাপের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ওই বহিরাগত ব্যক্তিকে হলে ডাকা হয়েছিল। অভিযুক্ত ব্যক্তিও শিবিরের মতাদর্শে বিশ্বাসী এবং ক্যাম্পাসে তাকে শিবিরকর্মী হিসেবেই সবাই চেনে।

পোস্টে সুরা আল-আ‘রাফের ৮০-৮১ নম্বর আয়াত উল্লেখ করেন। যেখানে মহান আল্লাহ বলেছেন, ‘আর লুতকে প্রেরণ করেছি, যখন সে তার কওমকে বলেছিল, 'তোমরা কি এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের আগে বিশ্ববাসীর কেউ করেনি? তোমরা তো কামবাসনায় পুরুষদের কাছে যাও নারীদের ছেড়ে। বরং তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।’

আবিদুল মন্তব্য করেন, বর্তমানে জামায়াত-শিবিরই হচ্ছে সেই সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। চারদিকে তাদের নানা যৌন অপকর্মের অভিযোগ প্রকাশ্যে আসছে। মহান আল্লাহ আমাদের এই মোনাফেকদের হাত থেকে রক্ষা করুন।

‘আমার প্রিয় ধর্ম ইসলামকে ব্যবহার করে তারা যেভাবে জনগণকে বিভ্রান্ত করেছে, আল্লাহর ইচ্ছায় সেই বিভ্রান্তির মুখোশ আজ একে একে উন্মোচিত হচ্ছে’ বলেও মন্তব্য করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন