বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির মেয়ে ও নাতি-নাতনি নিহত 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৬:৫৪ এএম
খামেনির ছবি হাতে ইরানি নাগরিক । ছবি: সংগৃহীত
expand
খামেনির ছবি হাতে ইরানি নাগরিক । ছবি: সংগৃহীত

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির মেয়ে ও নাতি-নাতনি নিহত হয়েছেন। ইরানি সংবাদমাধ্যমে বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

তবে খামেনি নিহত হয়েছেন কি না সেটি স্পষ্ট করেননি। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন সাম্প্রতিক প্রাপ্ত তথ্য–উপাত্ত থেকে ধারণা করা যাচ্ছে, ইরানের ‘স্বৈরশাসক’ সম্ভবত আর জীবিত নেই।

এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার বিষয়ে জানিয়েছেন, তাদের কাছে প্রাপ্ত তথ্য থেকে মনে হচ্ছে এই খবরটি ‘সত্য’।

এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা দীর্ঘ হতে পারে আবার এটি দুই থেকে তিনদিনের মধ্যে শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, অভিযান শেষে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে একাধিক ‘অপশন’ রয়েছে।

সংবাদমাধ্যম এক্সিওসকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি চাইলে দীর্ঘ লড়াইয়ে গিয়ে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারি। আবার দুই থেকে তিনদিনের মধ্যে হামলা শেষ করে ইরানিদের বলতে পারি, যদি আপনারা আবারও পারমাণবিক কার্যক্রম চালান তাহলে, কয়েক বছর পর আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, অর্থাৎ হামলা চালাব।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank