বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে স্পা সেন্টারে অভিযান, আটক ৫৩

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১২:২৯ এএম আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১২:৩৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীর অভিজাত এলাকা গুলশানের দু’টি স্পা সেন্টারে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিভিন্ন বয়সী ৫৩ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে এই অভিযান পরিচালিত হয়। গুলশান থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেনের নেতৃত্বে গুলশানের ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দু’টি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ওই ৫৩ জনকে আটক করা হয়।

অভিযানের ভিডিও দেখতে ক্লিক করুন।

https://www.facebook.com/reel/1971413553575821

পুলিশ আরও জানায়, স্পা ও সেলুনের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড ছাড়াও দেহব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার গোপন সংবাদে বুধবার রাতে ওই দু’টি স্পা সেন্টারে অভিযান চালায় পুলিশ। অভিযানে গ্রেপ্তারদের মধ্যে ২৯ জন নারী ও ২৪ জন পুরুষ রয়েছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অভিযানের বিষয়ে গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, গুলশান এলাকায় স্পা সেন্টারের আড়ালে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেয়া হবে না। এ ধরনের অভিযোগের বিষয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank