

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


খুলনা নগরীতে ২ ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) বিকেল থেকে রাতের মধ্যে মহানগরীর লবণচরা থানাধীন আশিবিঘা এলাকায় এসব ঘটনা ঘটে। এদিকে, পরপর দুই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিহতরা হলেন- মঞ্জুরুল ইসলাম (২১) ও নাজমুল হোসেন (১৯)। স্থানীয়রা জানায়, পরপর দুই হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ স্বজনদের।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মঞ্জুরুল ইসলাম সেন্টারিংয়ের কাজ করতেন। বিকেলে আশিবিঘা এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন। এ সময় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত সেখানে এসে তাকে গুলি করে ও কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর প্রায় ২ ঘণ্টা পর ঘটনাস্থলের ৩০০ গজ দূরে দুর্বৃত্তের গুলিতে নিহত হন নাজমুল।
কেএমপির সহকারী কমিশনার শফিকুল ইসলাম জানান, দুই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।
পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছর খুলনা মহানগরীতে অন্তত ৪৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।


