বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেপ্তার মূলহোতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৯:১৪ পিএম আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১০:০২ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

র‍্যাব জানিয়েছে, ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনগত কার্যক্রম চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় বিস্তারিত তথ্য বৃহস্পতিবার (২০ আগস্ট) আয়োজিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।

গত ১৪ আগস্ট ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা হলেন- মো. ইলিয়াস শিকদার (৩৬), জাফর (৩৬), মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৪), মিন্টু রাড়ী (২৩) ও সাগর বাড়ৈ (৪০)।

গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৪টি ৭.৬৫ মিমি পিস্তল, ৬টি ম্যাগাজিন, ২১ রাউন্ড গুলি, লুণ্ঠিত নগদ ১২ লাখ টাকা, র‍্যাবের ভুয়া পরিচয়পত্র, ভেস্ট, ক্যাপ, ওয়াকিটকি, হাতকড়া, বিভিন্ন নম্বর প্লেট, একটি মোটরসাইকেলসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank