বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৯:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে প্রতারণার মাধ্যমে পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে ব্ল্যাকমেইল ও টাকা আদায়ের অভিযোগে কালা মিয়া ওরফে কালাম মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নগরীর ডবলমুরিং মডেল থানা পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) ঢাকার আশুলিয়া থানার বলিভদ্র, বেলতলা ও তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, গত ১৪ জুন রাত ১২টা ৬ মিনিট থেকে মতিউর রহমান নামের এক ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বরে অজ্ঞাতপরিচয় ব্যক্তি ০১৮৬৯১২২১৩৫ নম্বর থেকে বিভিন্ন মেয়ের ছবি পাঠিয়ে নানা ধরনের প্রলোভন দেখান। পরে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ ও ইমুতে ভিডিও কলে কথা বলার সময় গোপনে ভিডিও ধারণ করা হয়।

পরে মতিউর রহমানের ছবি এডিট করে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। একই সঙ্গে মানহানির ভয় দেখিয়ে বিভিন্ন বিকাশ নম্বরের মাধ্যমে তার কাছ থেকে ৩৩ হাজার ৫০০ টাকা আদায় করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় মামলা হলে ডবলমুরিং মডেল থানা তদন্ত শুরু করে পুলিশ। পরবর্তী সময়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. ইমান হোসাইনের নেতৃত্বে একটি টিম আশুলিয়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে কালাম মিয়াকে গ্রেপ্তার করেন।

পুলিশের ভাষ্য, জব্দ করা মোবাইল ফোনে আসামির নিজের নামে নিবন্ধিত ০১৮৬৯১২২১৩৫, ০১৭৫৭১০৪৪৬২ ও ০১৭৫৭১০৪৪২৯ নম্বরসহ মোট ছয়টি সিম পাওয়া যায়। এসব মোবাইল ফোনের ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমু অ্যাকাউন্টে মামলার বাদীসহ বিভিন্ন ব্যক্তির অশ্লীল ভিডিও ও ছবি পাওয়া যায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, থানার রেকর্ডপত্র ও পিসিপিআর যাচাই করে কালা মিয়া ব্যাপারী ওরফে কালাম মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার আসামিকে আজ বুধবার আদালতে পাঠানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank