বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে: প্রতিমন্ত্রী নুর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৩:৩০ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চলতি মাসের শেষ দিকে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে। এর মাধ্যমে ব্যাংকিং লেনদেনের পাশাপাশি দেশে ফিরে সরকারি বিভিন্ন সেবা গ্রহণেও সুবিধা পাবেন প্রবাসীরা। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও কার্ডধারীরা অগ্রাধিকার পাবেন। তিনি আরও বলেন, প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান ও দেশে ফেরার পর সরকারি সেবা গ্রহণকে সহজ করতেই এ কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

বিরোধীদল প্রসঙ্গে প্রতিমন্ত্রী নুর বলেন, বিদুৎ সমস্যা নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ও প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষকে উস্কে দেয়ার চেষ্টা করছে। তিনি বলেন, বাংলাদেশের নিজস্ব গ্যাস সীমিত। বিদুৎ উৎপাদন সক্ষমতা বাড়াতে বিদেশিদের বিভিন্ন কারিগরি সহায়তা নিয়ে বিদুৎ উৎপাদন করতে হয়। বিদুৎ উৎপাদন করতে কয়লা ও গ্যাস লাগে ফলে এগুলো বিদেশ থেকে আমদানি করতে হয় ডলারে। এসব বিদেশি মুদ্রা দিয়েই কেনাকাটা করতে হয়। তিনি আরও বলেন, বিগত সময় আওয়ামী লীগের ১৬ বছরের লুটপাট ও টাকা পাচারের কারণে দেশে খুব বেশি বিদেশি মুদ্রা নাই। যে কারণে সরকারকে বিদেশি মুদ্রা রেখে কাজ করতে হচ্ছে।

তবে অন্তর্বর্তী সরকারের সময় থেকে দেশে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে উল্লেখ করে প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, রেমিটেন্সের রিজার্ভ বৃদ্ধির জন্য বৈধ পথে পাঠাতে হবে রেমিটেন্স, যার মাধ্যমে বিদ্যুৎ-জ্বালানি সহ বিভিন্ন সংকট নিরসন করা সম্ভব হবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, কৃষিকার্ড, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা করছে। সরকার ভালো ভালো পদক্ষের দিকে আগাচ্ছে কিন্তু ছয় মাসে অনেক কিছু করা সম্ভব নয়, সরকারকে সময় দিতে হবে।

জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌরভ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানুসহ আরও অনেকে। এ সময় অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারে সম্মাননা স্মারক প্রদান করাসহ গণঅভ্যুত্থানের বিষয়ে আলোচনা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank