সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১২ হাজারের বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম
ফাইল ছবি
expand

গেল এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। রোববার (৬ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই তথ্য জানানো হয়েছে। খবর গালফ নিউজের।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশটির সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানে ১৪ হাজার ১৬৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১২ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ১২১ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৬৩৬ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৪০৮ জন রয়েছেন।

দেশটির কর্তৃপক্ষ বলেছে, এ সময় ১২ হাজার ৩৬৩ জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অপরদিকে ১৮ হাজার ৯৩৭ জনকে তাদের ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে এবং আরও ৩ হাজার ২৪০ জনকে ভ্রমণের টিকিট নিশ্চিত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৩১৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। তাদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ার , ৪১ শতাংশ ইয়েমেনি এবং এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

পাশাপাশি অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আরও ৪২ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ২১ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank