

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফ্রান্সে অনুষ্ঠিত জি–৭ সম্মেলনের শেষ দিনের অধিবেশনে অংশ নিতে এসে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনের সভাপতি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উপস্থিতিতেই তিনি এমন একটি মন্তব্য করেন, যা মুহূর্তেই উপস্থিত নেতাদের মধ্যে হাসির সৃষ্টি করে।
স্থানীয় সময় বুধবার (১৭ জুন) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের অধিবেশনে অন্যান্য বিশ্বনেতারা যখন ইতোমধ্যে নিজেদের আসনে বসে পড়েছেন, তখন ট্রাম্প সভাকক্ষে প্রবেশ করেন। এ সময় তিনি মজা করে বলেন, “আমিই বস।”
তার এ মন্তব্যে উপস্থিত নেতাদের মধ্যে হাসির রোল পড়ে যায়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও বিষয়টি হাস্যরসের সঙ্গেই গ্রহণ করেন। তিনি ট্রাম্পকে স্বাগত জানিয়ে জানতে চান, “কেমন আছেন?”
ট্রাম্পের এই মন্তব্য ও নেতাদের প্রতিক্রিয়া সম্মেলনের আনুষ্ঠানিক পরিবেশে কিছুটা হালকা মুহূর্তের জন্ম দেয়।
জবাবে ট্রাম্প বলেন, ‘ভালো, ধন্যবাদ।’ এরপর তিনি নিজের আসনে বসেন।
প্রেসিডেন্ট হওয়ার আগে ট্রাম্প ছিলেন একজন ব্যবসায়ী এবং জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর সঞ্চালক, যেখানে তার বিখ্যাত সংলাপ ছিল, ‘বেরিয়ে যান ( ইউ আর ফায়ারড)’।
সম্প্রতি ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন করা এবং নিজের ৮০তম জন্মদিন উদযাপনের পর ট্রাম্পের উপস্থিতিই এবারের সম্মেলনের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে। সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে এভিয়ান শহরে।
ফরাসি কর্মকর্তারা সন্তুষ্ট যে ট্রাম্প পুরো সম্মেলনজুড়ে উপস্থিত ছিলেন এবং জি–৭-এর যৌথ ঘোষণাপত্রেও স্বাক্ষর করেছেন। এর আগে কানাডায় অনুষ্ঠিত সম্মেলনে তিনি নির্ধারিত সময়ের আগেই চলে গিয়েছিলেন।
