শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রুশ জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পিএম
এআই দিয়ে তৈরিকৃত ছবি
expand
এআই দিয়ে তৈরিকৃত ছবি

রাশিয়ার পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য বা তেল আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে ৬০ দিনের বিশেষ অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একাধিক কর্মকর্তার বরাত অনুযায়ী, ১১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড় ৯ জুন পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে ১২ মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য-সংক্রান্ত লেনদেনে ৩০ দিনের একটি সীমিত ছাড় দিয়েছিল, যার মেয়াদ ১১ এপ্রিল শেষ হয়। সেই অনুমতি মূলত নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজে তোলা বা পথে থাকা কার্গো খালাসের জন্যই প্রযোজ্য ছিল।

নতুন এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়সীমার মধ্যে রাশিয়া থেকে পরিশোধিত জ্বালানি পণ্য আমদানিতে কিছুটা নমনীয়তা পেল বাংলাদেশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন