মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্নিগ্ধার অভিযোগের জবাবে অজানা তথ্য ফাঁস করলেন জেবা তাকিয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০২:০৬ পিএম
এনপিবি কোলাজ
expand

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর বিভিন্ন অভিযোগ এবং তা নিয়ে তৈরি হওয়া আলোচনায় নিজের নাম উঠে আসায় মুখ খুলেছেন মডেল জেবা তাকিয়া।

এক অডিও বক্তব্যে তিনি আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়াকে ঘিরে আলোচিত ঘটনা, স্নিগ্ধার সঙ্গে সম্পর্ক, অতীতের একটি অনৈতিক প্রস্তাব এবং পারিশ্রমিকের দাবিসহ নানা বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।

জেবা তাকিয়া জানান, একবার তাকে গুলশান-২ এলাকার একটি অফিসে ডাকা হয়েছিল। সেখানে ‘এশিয়ান সিটি’ হাসপাতালের একটি বিজ্ঞাপনে (টিভিসি) কাজ করার জন্য ৫০ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়।

তবে অফিসে যাওয়ার পর বিজ্ঞাপনের বদলে তাকে মডেলিং ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয় এবং বলা হয়, তার সব ধরনের খরচ ওই ব্যক্তি বহন করবেন।

জেবা সঙ্গে সঙ্গেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সেখান থেকে বেরিয়ে আসেন। এরপর ওই ব্যক্তি একাধিকবার ফোন করলেও তিনি নম্বর ব্লক করে দেন এবং তাদের মধ্যে আর কোনো যোগাযোগ হয়নি বলে দাবি করেন জেবা।

স্নিগ্ধা চৌধুরীর সঙ্গে সম্পর্কের বিষয়ে জেবা বলেন, বর্তমানে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। এমনকি স্নিগ্ধার সাবেক প্রেমিককেও তিনি ব্যক্তিগতভাবে চেনেন না, শুধু শুনেছেন যে তাদের বিচ্ছেদ ভালোভাবে হয়নি। তাই অযথা নিজের নাম কেন বিভিন্ন মারামারি বা বিতর্কে টেনে আনা হচ্ছে, তা তিনি বুঝতে পারছেন না।

অডিও বক্তব্যে আসিফ ও সাকিব সনেট নামের দুজনের প্রসঙ্গ তুলে জেবা জানান, আসিফের সঙ্গে তার সম্পর্ক ছিল ভাই-বোনের মতো। আর সাকিব সনেট তাকে একজন ভদ্র ও মার্জিত মানুষ হিসেবে প্রশংসা করতেন।

জেবার ধারণা, এই প্রশংসার কারণেই হয়তো স্নিগ্ধার মনে তার প্রতি হিংসা বা বিরূপ মনোভাবের সৃষ্টি হয়ে থাকতে পারে।

স্নিগ্ধার "২০ লাখ টাকার নিচে কাজ না করার" দাবি নিয়েও প্রশ্ন তোলেন জেবা তাকিয়া। তার মতে, অপু বিশ্বাস, পরীমনি বা জয়া আহসানের মতো প্রতিষ্ঠিত তারকারা এমন পারিশ্রমিক চাইতে পারেন।

কিন্তু স্নিগ্ধা মাত্র একটি সিনেমায় কাজ করেছেন এবং মডেল হিসেবেও ততটা পরিচিত নন, তাই তার এমন দাবি মোটেও বাস্তবসম্মত নয়।

এ ছাড়া নিজের সঙ্গে স্নিগ্ধার চেহারার মিল খোঁজার বিষয়েও বিস্ময় প্রকাশ করেন জেবা। তিনি স্পষ্ট করেন, স্নিগ্ধা ওই হাসপাতালে গেলেও তিনি নিজে কখনো সেখানে যাননি।

নিজেকে পরিচিত ‘টপ মডেল’ হিসেবে দাবি করে জেবা বলেন, অন্য কোনো মডেলের বিষয় আলোচনায় এলেও অনেক সময় অহেতুক তার নাম টেনে আনা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank