মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ স্থগিত

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১২:৩৮ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়ার ভেড়ামারা ও কুমারখালী উপজেলায় মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৩টায় ভেড়ামারা উপজেলা এবং সন্ধ্যা ৬টায় কুমারখালী উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কেন্দ্রীয় সিদ্ধান্তে কর্মসূচি দুটি স্থগিত করা হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) নয়ন আহম্মেদ বলেন,অনিবার্য কারণে কুষ্টিয়ার ভেড়ামারা ও কুমারখালীর পদযাত্রা স্থগিত করা হয়েছে। নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

তবে এনসিপি জানিয়েছে, উত্তরাঞ্চলের কর্মসূচি পূর্বঘোষিত সূচি অনুযায়ী চলবে। এছাড়া বুধবার (২৯ জুলাই) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা ও মানিকগঞ্জ সদরেও নির্ধারিত সময়ে ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন