বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচিত ফিলিস্তিনি বংশোদ্ভূত নাসরি আফসুরা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ পিএম
ফিলিস্তিনি বংশোদ্ভূত নাসরি আফসুরা
expand
ফিলিস্তিনি বংশোদ্ভূত নাসরি আফসুরা

হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত নাসরি আসফুরা। তাকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের ফল তিন সপ্তাহের বেশি সময় পর বুধবার (২৪ ডিসেম্বর) ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী তেগুসিগালপার সাবেক মেয়র আসফুরাকে নির্বাচনের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রশংসা করেন ট্রাম্প। তিনি আসফুরাকে ‘হন্ডুরাসে স্বাধীনতার একমাত্র সত্যিকারের বন্ধু’ হিসেবে উল্লেখ করে নাগরিকদের তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এছাড়া নির্বাচনের আগে সতর্ক করে দিয়ে ট্রাম্প বলেন, আসফুরা জয়ী না হলে হন্ডুরাসের প্রতি যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হতে পারে। একই সঙ্গে তিনি আসফুরার দল ন্যাশনাল পার্টির সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে ক্ষমা করে দেন, যিনি যুক্তরাষ্ট্রে মাদক ও অস্ত্র মামলায় সাজা ভোগ করছিলেন।

ভোট গণনা বিলম্বিত হওয়ার সময়ও ট্রাম্প হস্তক্ষেপমূলক মন্তব্য করেন বলে জানায় রয়টার্স। কোনো প্রমাণ ছাড়াই তিনি নির্বাচন জালিয়াতির অভিযোগ তোলেন এবং সতর্ক করেন, প্রাথমিক ফলাফলে এগিয়ে থাকা আসফুরার অবস্থান পরিবর্তন হলে ‘গুরুতর পরিণতি’ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, লাতিন আমেরিকায় রক্ষণশীল রাজনৈতিক বলয় গড়ে তোলার বড় ধরনের কৌশলের অংশ হিসেবেই ট্রাম্প আসফুরাকে সমর্থন দিয়েছেন। এই বলয়ে এল সালভাদরের নায়িব বুকেলে থেকে শুরু করে আর্জেন্টিনার হাভিয়ের মাইলেই পর্যন্ত বিভিন্ন নেতাকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।

অন্যদিকে বিরোধী প্রার্থী সালভাদর নাসরাল্লা এবং ক্ষমতাসীন লিব্রে দল ট্রাম্পের এই মন্তব্যকে সরাসরি নির্বাচনে হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছে। নাসরাল্লা দাবি করেন, শেষ মুহূর্তে ট্রাম্পের ভূমিকা তার জয়ের সম্ভাবনা ক্ষুণ্ন করেছে।

ফল ঘোষণার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্স-এ পোস্ট করে আসফুরাকে অভিনন্দন জানান এবং সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে তার প্রশাসনের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি সব পক্ষকে ফল মেনে নিয়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।

এদিকে অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের (ওএএস) মহাসচিব আলবার্ট রামদিন বলেন, সংস্থাটি ফলাফল নোট করেছে এবং শিগগিরই নির্বাচন পর্যবেক্ষণ সম্পর্কিত প্রতিবেদন ও সুপারিশ প্রকাশ করবে। তিনি স্বীকার করেন, পুরো প্রক্রিয়ায় নানা জটিলতা ছিল এবং এখনো সব ভোটের পূর্ণ পুনর্গণনা শেষ হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup