মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশে রেড অ্যালার্ট জারি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৪:১২ পিএম আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

ঘূর্ণিঝড় ডিটওয়াহ দ্রুত ভারতের উপকূলের দিকে এগোচ্ছে। এরইমধ্যে তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ঝড়টি পূর্ব উপকূলের কাছাকাছি আসায় তামিলনাড়ু ও পুদুচেরির বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার মধ্যরাতে এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, রোববার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড়টি উত্তর দিকে অগ্রসর হয়ে তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছ দিয়ে অতিক্রম করবে।

তামিলনাড়ুর দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কে এস এস আর রামাচন্দ্রন জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি চেন্নাইয়ের কাছে আঘাত হানবে কি না এখনও নিশ্চিত নয়। তবে রাজ্য সরকার উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য প্রস্তুত। চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া খারাপ হওয়ায় ৫৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

আইএমডির মহাপরিচালক মৃগুঞ্জয় মহাপাত্র জানান, তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলে বাতাসের গতি ঘণ্টায় ৭০–৮০ কিলোমিটার, কখনও দমকা হাওয়ায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে। রোববার সকালে ঘূর্ণিঝড়টি উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূর দিয়ে যাবে, তবে এর প্রভাব সন্ধ্যা পর্যন্ত থাকতে পারে।

তিনি আরও জানান, বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম থাকলেও কৃষিজমির ফসলের ক্ষতি হতে পারে। ইতোমধ্যেই তিন রাজ্যে ভারী বৃষ্টি হয়েছে এবং কেরালাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

স্থানীয় মানুষকে সতর্ক থাকার এবং অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিম্নাঞ্চলে জলাবদ্ধতার ঝুঁকি রয়েছে, তাই জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আইএমডি জানিয়েছে, অন্ধ্র উপকূলে বাতাসের গতি ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার, আর তামিলনাড়ু-পুদুচেরিতে ঢেউয়ের উচ্চতা ৮ মিটার পর্যন্ত উঠতে পারে। উপকূলবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup