বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১২:৫৯ এএম
ছবি: সালাহউদ্দিন আহমেদ
expand

১২ সদস্যবিশিষ্ট ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদে। কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন কক্সবাজার-১ সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমদ।

সোমবার (১৩ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম দিনে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম সংবিধান সংশোধন বিশেষ কমিটির নাম সংসদে উপস্থাপন করেন। পরে তা কণ্ঠ ভোটে পাস হয়।

১২ সদস্যের কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন— বরগুনা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল হক, চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন, সংরক্ষিত মহিলা আসন-১-এর সদস্য শাকিলা ফারজানা, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, বরগুনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ অলিউল্লাহ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank