সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শক্তি বাড়িয়ে ৮৮ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৩:২০ পিএম
গ্রাফিক্স : এনপিবি
expand
গ্রাফিক্স : এনপিবি

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ ক্রমেই শক্তি সঞ্চয় করছে এবং উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

ঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের স্থায়ী গতি ঘণ্টায় প্রায় ৬২ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

শনিবার (২৯ নভেম্বর) আবহাওয়া দপ্তরের জারি করা সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, শ্রীলঙ্কা উপকূলসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ঘিরে ঘূর্ণিঝড়টি একই দিকেই অগ্রসরমান রয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, আজ শুক্রবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১৮৮০ কিমি, কক্সবাজার থেকে ১৮৩০ কিমি, মোংলা থেকে ১৭৫০ কিমি এবং পায়রা থেকে প্রায় ১৭৫৫ কিমি দক্ষিণ-পশ্চিমে ঘূর্ণিঝড়টির অবস্থান শনাক্ত করা হয়েছে। ঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বজায় রাখতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তরের বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup