মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৯:০৫ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান
expand
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথমবারের মতো ‘ঢাকা উৎসব’ উদযাপন করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

১ আগস্ট লালবাগ কেল্লায় ‘ঢাকা উৎসব’এর মূল অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই) দুপুরে নগর ভবনে ‘ঢাকা উৎসব’ আয়োজন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম এসব তথ্য জানান।

তিনি বলেন, ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সাহিত্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ উৎসবের মূল লক্ষ্য। উৎসবকে ঘিরে থাকবে নানা আয়োজন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank