সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, বেশি ঝরবে যেসব এলাকায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১০:২৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বেসরকারি আবহাওয়া গবেষণা ও পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, দেশের দিকে একটি শক্তিশালী বৃষ্টিবলয় অগ্রসর হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) সংস্থাটির ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

তাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ বা ২৭ এপ্রিল থেকে শুরু হয়ে ৭ বা ৮ মে পর্যন্ত ধাপে ধাপে সারা দেশে এই বৃষ্টিবলয় সক্রিয় থাকতে পারে। এ সময়ে সিলেট বিভাগ-এর জেলাগুলোতে বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া ময়মনসিংহ, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বৃষ্টি বলয় অধিক সক্রিয় হতে পারে। অন্যদিকে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মাঝারি মাত্রায় সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে।

এ সময় সিলেট বিভাগের জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এর সঙ্গে তীব্র বজ্রপাতও হতে পারে।

তবে বৃষ্টিবলয় সক্রিয় হওয়ার আগে, আগামী ২৫/২৬ এপ্রিল পর্যন্ত দেশের বেশ কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিরাজ করতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন