শনিবার
২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবিশ্বাস্য লড়াই শেষে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে আলকারাজ  

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জার্মানির আলেক্সান্ডার জভেরভকে হারিয়ে ফাইনালে উঠেছে কার্লোস আলকারাজ। শুক্রবার (৩০ জানুয়ারি) ৬-৪, ৭-৬ (৭-৫), ৬-৭ (৪-৭) ও ৭-৫ জয় পান তিনি।

এ জয়ে নতুন এক বিশ্ব রেকর্ড গড়েছেন স্প্যানিশ তারকা আলকারাজ। সব কটি গ্র্যান্ড স্লাম এককের ফাইনালে উঠা সর্বকনিষ্ঠ পুরুষ তিনি (২২ বছর)।

দুর্দান্ত ফর্মে থাকা আলকারাজের বিশ্ব রেকর্ডটা গড়ার ঘটনাটা রূপকথার মতো। প্রায় সাড়ে ৫ ঘণ্টার সেমিফাইনালের মাঝপথে পা ঠিকঠাক চলছিল না তার। নিতে হয়েছে চিকিৎসাও, কয়েকবার ম্যাসাজও করান। তবে শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছেন তিনিই।

পাঁচ সেটের ম্যাচটির প্রথম দুটি ছিল একপেশে। অনায়াসে আলকারাজ জভেরভকে পরাস্ত করেন। মোড় ঘুরে যায় তৃতীয় সেট থেকে। এই সেটটি জভেরভ জিতে নেন। তখনই পায়ে সমস্যা দেখা দেয় আলকারাজের। বমিও কয়েন কয়েকবার। হেরে যান পরের সেটেও। তখন ‘আনফিট’ আলকারাজের বিপক্ষে জভেরভের জয়ের পাল্লাই ভারী। জয়টা অবশ্য হয়েছে স্প্যানিশ তারকার।

আলকারাজ ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ওপেন ও ইউএস ওপেনের ফাইনালে আগেই উঠেছেন। এই তিনটি গ্র্র্যান্ড স্লামে দুটি করে মোট ৬টি শিরোপা আছে তার। সবগুলোই ২০২২ সালের পর। বাকি ছিল কেবল অস্ট্রেলিয়ান ওপেন, আজ ফাইনালে উঠার মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড হয়ে গেল।

ফাইনালে তার প্রতিপক্ষ হবেন নোভাক জোকোভিচ কিংবা বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনারদের কেউ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন