বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এক বিশেষ সভায় বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামকে সভাপতি এবং মো. মোস্তাকুর রহমানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন, শেখ বশির আহমেদ মামুন, আমের খান, ইমরুল হাসান, সাজেদ এ এ আদেল, মো. মাহবুবুর রহমান শাহিন, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির,শফিকুল আজম ভূঁইয়া সোয়েব, হাজী মো.আলমগীর, ইউসুফ বিন জলিল, ইয়াকুব আলী, শাহিন হাসান, খাইরুল কবির খান।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন, সারওয়ার হোসেন, মো. আহমদ আলী, আরিফুল হক প্রিন্স, এ কে এম নুরুজ্জামান, মেজবা উদ্দিন মেজু।

নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম।

সংগঠনটির সংশ্লিষ্টরা জানান, দেশব্যাপী ক্রীড়া ক্লাবগুলোর মধ্যে সমন্বয় সাধন এবং ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা নিশ্চিত করাই এই এসোসিয়েশনের মূল লক্ষ্য। ১০১ সদস্যের এই শক্তিশালী কমিটি সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Colombia VS Congo DR
Scheduled
24 Jun, 08:00 AM
VS
World Cup