

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের ক্রীড়া ইতিহাসে আজ এক গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হলো। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন’।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীতে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্লাব অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশের ঘোষণা দেন বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক এবং সংগঠনটির সভাপতি আবদুস সালাম। এ সময় সংগঠনের সাধারন সম্পাদক মোস্তাকুর রহমান, সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির, ক্রীড়া সংগঠক রিয়াজ উদ্দিন, আমের খান, ফজলুর রহমান বাবুল, সাজেদ এ আদেল, মাহবুবুর রহমান শাহিন, সারোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম প্রধান ও নুরুজ্জামান।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা খুব শিগগিরই তাদের দাবিসমূহ ক্রীড়া মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ফেডারেশনের কাছে উপস্থাপন করবে। তবে তারা এটিকে কোনো বিরোধিতা নয়, বরং উন্নয়নের অংশীদারিত্ব হিসেবে দেখতে চান।
অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সরকার, ক্রীড়া সংস্থা এবং গণমাধ্যমের সম্মিলিত সহযোগিতায় দেশের ক্লাবভিত্তিক খেলাধুলা আবারও তার হারানো গৌরব ফিরে পাবে।
নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান বলেন, ‘বাংলাদেশের খেলাধুলার সার্বিক মান উন্নয়নের জন্য শক্তিশালী ক্লাব কাঠামো অপরিহার্য। কিন্তু দীর্ঘদিন ধরে দেশের ঐতিহ্যবাহী ক্লাবগুলো আর্থিক সংকট, অব্যবস্থাপনা এবং অবহেলার কারণে দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ না ঘটলে জাতীয় পর্যায়ে খেলাধুলার কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব নয়। তাই আমাদের এই উদ্যোগ।’
সভাপতি আবদুস সালামের কথা, ‘এক সময় মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড ও ব্রাদার্স ইউনিয়নের মতো ক্লাবগুলোর হাত ধরেই দেশের ফুটবল প্রাণ ফিরে পেয়েছিল। সেই ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে ক্লাবগুলোকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করানোর ওপর গুরুত্বারোপ করা হয়।’
মন্তব্য করুন
