মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে নতুন মোড়, সামনে এলো আরেক নেত্রীর নাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৫:১০ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে প্রকাশিত ভিডিওকাণ্ডে নতুন মাত্রা যোগ করেছে আরও কয়েকটি ভিডিও। এসব ভিডিওতে উঠে আসা তথ্যের সঙ্গে তার ফেসবুকে দেওয়া ব্যাখ্যার কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে।

নতুন ভিডিওগুলোতে দেখা যায়, গাজী নজরুল ইসলাম মরিয়ম বেগম নামে এক তরুণীকে নিয়ে নীলা নামে এক নারীর বাসায় গিয়েছিলেন বলে দাবি করা হচ্ছে।

এর আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে গাজী নজরুল ইসলাম মরিয়ম বেগমকে তার দ্বিতীয় স্ত্রী বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ভিডিওটি তার দ্বিতীয় শ্বশুরের অফিসে গোপনে ধারণ করেছিলেন তারই গাড়িচালক, যিনি মরিয়মের মামা।

তবে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজন যুবককে নীলা নামের এক নারীর বাসার কথা বলতে শোনা যায়। ভিডিওতে তাদের একজন বলেন, “এইটা নীলার বাসা। আগে আওয়ামী লীগ করত, এখন দেহ ব্যবসার জন্য বাড়ি ভাড়া দেয়।”

এ সময় তারা গাজী নজরুল ইসলামকে প্রশ্ন করেন, “আগে কয়বার এসেছেন? সত্যি করে বলেন, কয়বার এসেছেন। আমরা কয়েক দিন দেখেছি আপনি এখানে আসেন। ধরতে পারছিলাম না।”

ভিডিওতে গাজী নজরুল ইসলামকে হাতজোড় করে ক্ষমা চাইতে দেখা যায়। তাকে বলতে শোনা যায়, “আমাদের ছেড়ে দেন। আমরা অন্যায় করেছি।” অন্যদিকে মরিয়ম বেগমকে তুলনামূলক স্থির থাকতে এবং উপস্থিত ব্যক্তিদের সঙ্গে পাল্টা কথা বলতে দেখা যায়।

ভিডিওতে উল্লেখ করা নীলা নামের ওই নারীর পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে ভিডিওর কথোপকথন থেকে ঘটনাটি ঢাকার কোনো এলাকায় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন