

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার, দুইবারের ব্যালন ডি’অরজয়ী এবং সাবেক জাতীয় দলের কোচ কেভিন কিগান আর নেই। দীর্ঘদিন স্টেজ-৪ ক্যানসারের সঙ্গে লড়াই শেষে ৭৫ বছর বয়সে তিনি মারা গেছেন।
সোমবার (২০ জুলাই) ক্রীড়াভিত্তিক ডিজিটাল সংবাদমাধ্যম ‘স্কাই স্পোর্টস’ তার মৃত্যুসংবাদ নিশ্চিত করে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শেষ মুহূর্তে কিগানের পাশে তার স্ত্রী ও দুই মেয়ে ছিলেন জানিয়ে পরিবারের বরাকে প্রতিবেদনে বলা হয়, কিগানের পরিবার শোকবার্তায় তাকে শুধু একজন কিংবদন্তি ফুটবলার হিসেবেই নয়; বরং একজন স্নেহশীল স্বামী, বাবা ও দাদা হিসেবেও স্মরণ করেছেন। এর আগে, চলতি বছরের জানুয়ারিতে পরিবার জানিয়েছিল, কিগানের শরীরে স্টেজ-৪ ক্যানসার ধরা পড়েছে এবং তিনি চিকিৎসা শুরু করতে যাচ্ছেন।
প্রসঙ্গত, ইংলিশ ফুটবলের অন্যতম সেরা ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত কিগান ১৯৬৮ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। ১৯৮৫ সালে অবসরের আগে তিনি ক্লাব ফুটবলে প্রায় ৭৫০টি ম্যাচ খেলেন। স্কানথর্প ইউনাইটেডে যাত্রা শুরু করলেও লিভারপুলেই তিনি বিশ্বমানের তারকায় পরিণত হন। ক্লাবটির হয়ে ৩২৩ ম্যাচে ১০০ গোল করার পাশাপাশি তিনবার ইংলিশ ফার্স্ট ডিভিশন শিরোপা জেতেন।
পরে ১৯৭৮ ও ১৯৭৯ সালে টানা দুইবার ব্যালন ডি’অর জিতে বিশ্বের সেরা ফুটবলারের স্বীকৃতি অর্জন করেন। ইংল্যান্ডের জার্সিতে ৬৩ ম্যাচে করেন ২১ গোল।
খেলো-জীবন শেষে কিগান, ১৯৯২ সালে নিউক্যাসল ইউনাইটেডের কোচের দায়িত্ব নেন। অবনমনের শঙ্কায় থাকা দলকে তিনি শুধু টিকিয়েই রাখেননি; বরং পরের মৌসুমেই প্রিমিয়ার লিগে ফিরিয়ে আনেন।