বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়ামালের ‘৩০৪’ উদযাপনের পেছনের গল্প

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৯:০৮ পিএম
ছবি: সংগৃহীত
expand

বর্তমান ফুটবল বিশ্বে অন্যতম আলোচিত নাম লামিন ইয়ামাল। ১৯ বছর বয়সী এই ফুটবলার এরই মধ্যে মাঠে নিজের আগমনী বার্তার জানান দিয়েছেন। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে এরই মধ্যে জিতেছেন লা লিগাসহ বেশ কয়েকটি মেজর ট্রফি। সব থেকে বড় কথা নিজের প্রথম বিশ্বকাপেই স্পেনের হয়ে শিরোপা জয়ের স্বাদও নিয়েছেন তিনি।

তবে সাফল্যের শিখরে উঠেও ইয়ামাল ভুলে যাননি নিজের শিকড়। গোল করার পর তার উদ্‌যাপনের একটি দৃশ্য এখন বিশ্বজুড়ে পরিচিত। দুই হাতের আঙুল দিয়ে একটি সংখ্যা দেখান তিনি—৩০৪। এই তিনটি সংখ্যা শুধু একটি উদ্‌যাপন নয়, বরং তাঁর বেড়ে ওঠা, পরিচয় ও শিকড়ের প্রতীক।

৩০৪ এসেছে স্পেনের কাতালোনিয়ার মাতারো শহরের রোকাফোন্দা এলাকার পোস্টাল কোড ০৮৩০৪ থেকে। এই এলাকাতেই শৈশব কেটেছে ইয়ামালের। তাই গোলের পর আঙুলে ৩০৪ দেখিয়ে তিনি মনে করিয়ে দেন নিজের বেড়ে ওঠার জায়গাটিকে।

ইয়ামালের বাবা মুনির নাসরাউইয়ের ইনস্টাগ্রাম আইডির নামও ‘Hustle_Hard_304’। সেখানে থাকা ৩০৪ সংখ্যাটিও রোকাফোন্দার পরিচয় বহন করে। ইয়ামালের ফুটবল বুটেও দেখা যায় ‘LY304’ লেখা।

বার্সেলোনা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেছিলেন, মানুষ যেন জানে তিনি কোথা থেকে উঠে এসেছেন। তাঁর কাছে ৩০৪ শুধু একটি সংখ্যা নয়, এটি নিজের পরিচয় ও শিকড়ের প্রতীক।

মাতারোর রোকাফোন্দা একটি শ্রমজীবী ও বহুসাংস্কৃতিক এলাকা। মরক্কো, ইকুয়েটোরিয়াল গিনি এবং আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের অভিবাসী পরিবারের বসবাস রয়েছে সেখানে। ইয়ামালের পরিবারও সেই বৈচিত্র্যময় সমাজের অংশ।

মুনির নাসরাউইয়ের ইনস্টাগ্রাম নামের ‘Hustle_Hard’ অংশটির আনুষ্ঠানিক ব্যাখ্যা তিনি দেননি। তবে ইংরেজি ব্যবহারে শব্দ দুটি সাধারণত কঠোর পরিশ্রম ও সংগ্রামের মাধ্যমে এগিয়ে যাওয়ার ভাবনা বোঝায়। অনেকের ধারণা, এটি তাদের পরিবারের সংগ্রামের প্রতিচ্ছবি হতে পারে।

ফুটবলের বড় মঞ্চে উঠে এলেও ইয়ামাল ভুলে যাননি নিজের শিকড়। তার প্রতিটি ‘৩০৪’ উদ্‌যাপন তাই রোকাফোন্দার প্রতি এক ধরনের শ্রদ্ধা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬
X
City bank
City bank