বৃহস্পতিবার
২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার ড্রেসিংরুমে কি হচ্ছিল, জানাল দেশটির গণমাধ্যম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১১:৪৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশন ব্যর্থ হয়েছে আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে আলবেসেস্তেদের। এ ম্যাচে রীতিমতো এক ক্লান্ত; বিধ্বস্ত আর্জেন্টিনাকে দেখেছে সমর্থকরা। যদিও টুর্নামেন্টের শুরু থেকেই এমন পরিস্থিতি ছিল না দলটির। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত দাপুটে ফুটবলই উপহার দিয়েছেন লিওনেল মেসিরা।

ফাইনালে আর্জেন্টিনার এমন হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের গুঞ্জন চাওড় হয়েছে; উঠেছে অনেক প্রশ্নও। ফাইনালের আগে যে আত্মবিশ্বাসী আর্জেন্টিনাকে দেখা গিয়েছিল সেই আর্জেন্টিনা যেন এক প্রকার হারিয়ে গিয়েছিল।

এদিকে ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মেসি ড্রেসিংরুম থেকে বের হওয়ার সময় সতীর্থদের বলছেন, ‘সবাই শান্ত হও। আসল বিষয় হলো আমাদের শান্ত থাকতে হবে।’

এ পর্যন্ত সব ঠিকই ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছে মেসির পরের কথাগুলো, ‘এসো সবকিছু ভুলে যাই। আমরা শুধু খেলি। চলো শুধু খেলায় মন দিই।’

ভিডিওতে দেখা গেছে, ড্রেসিংরুমের দরজার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলার সময় মেসির সতীর্থরা সবাই শান্তই ছিলেন। তবে প্রশ্ন উঠেছে, ফাইনালের আগে ফুটবলারদের কী ভুলে যাওয়ার কথা বলেন মেসি?

এবার আর্জেন্টিনার ড্রেসিং রুমের ঠিক কি হয়েছিল সেটি তুলে এনেছে দেশটির ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। এক প্রতিবেদনে বলা হয়, মাঠে প্রবেশের সময় আর্জেন্টিনার খেলোয়াড়েরা নিজেদের মধ্যে কৌশল নিয়ে আলোচনা করছেন। সেখানে গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজকে প্রতিপক্ষের আক্রমণ এবং লামিন ইয়ামালকে সামলানোর বিষয়ে সতর্ক করেন ক্রিস্তিয়ান ‘কুতি’ রোমেরো।

ডিফেন্ডার লিসান্দ্রো ‘লিচা’ মার্তিনেজও গোলরক্ষককে সতর্ক করে বলেন, প্রতিপক্ষ মাঝ দিয়ে আক্রমণে উঠে শট নেওয়ার চেষ্টা করতে পারে। তিনি সতীর্থদের উদ্দেশে বলেন, পুরো ম্যাচজুড়ে প্রতিপক্ষের আক্রমণভাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে। মার্তিনেজকে উদ্দেশ করে তাঁর বার্তা ছিল, প্রতিটি বলের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং মানসিকভাবে শক্ত থাকতে হবে।

ম্যাচ শুরুর আগে লিওনেল মেসিকেও সতীর্থদের সঙ্গে কৌশল নিয়ে কথা বলতে দেখা যায়। প্রতিপক্ষ আক্রমণে গেলে লিয়ান্দ্রো পারেদেস ও এনজো ফার্নান্দেজ যেন অপ্রয়োজনে বেশি ওপরে উঠে না যান, সে বিষয়ে তিনি সতর্ক করেন।

সবশেষে রোমেরো গোলরক্ষক মার্তিনেজকে বলেন, ‘আজ তোমার দিন।’ জবাবে আত্মবিশ্বাসের সঙ্গে মার্তিনেজ বলেন, ‘আজ আমার দিন। আজকের দিন ইতিহাসে লেখা থাকবে।’

এরপর দুই দল মাঠে প্রবেশ করে এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে। তবে ম্যাচ শুরু হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। মাঠে দেখা যায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা, আক্রমণ-পাল্টা আক্রমণ এবং উত্তেজনাপূর্ণ মুহূর্ত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬