সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১০:২৮ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়রের। দীর্ঘ আড়াই বছর পর জাতীয় দলের জার্সিতে আবারও মাঠে নামার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি। বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ডকে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে নেইমার এখন পুরোপুরি প্রস্তুত। সাম্প্রতিক অনুশীলনেও তিনি স্বাভাবিক ছন্দে ছিলেন। ব্রাজিল কোচের মতে, নেইমারের মতো অভিজ্ঞ ও সৃজনশীল ফুটবলারের ফেরা পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।

শুরু থেকেই নেইমারকে মাঠে দেখা যাবে কি না, সে বিষয়ে সরাসরি কিছু না বললেও ইতালিয়ান কোচ রসিকতার সুরে জানান, শারীরিকভাবে তিনি খেলার জন্য প্রস্তুত। এমনকি মাঠে না নামলেও ডাগআউটে তার উপস্থিতি তরুণ খেলোয়াড়দের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

জাতীয় দলের হয়ে নেইমারের সর্বশেষ ম্যাচ ছিল ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে। সেই ম্যাচেই গুরুতর চোটে পড়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপর দীর্ঘ ৯৮০ দিন জাতীয় দলের বাইরে কাটিয়েছেন ব্রাজিলের ইতিহাসের অন্যতম সফল এই ফরোয়ার্ড।

চোট, অস্ত্রোপচার এবং পুনর্বাসনের দীর্ঘ পথ পেরিয়ে ফিরে আসা ৩৪ বছর বয়সী নেইমারের জন্য এবারের বিশ্বকাপকে অনেকেই শেষ সুযোগ হিসেবে দেখছেন। তাই তার প্রত্যাবর্তন ঘিরে ব্রাজিল শিবিরে তৈরি হয়েছে বাড়তি আবেগ ও প্রত্যাশা।

এদিকে স্কটল্যান্ড ম্যাচকে ঘিরে আরেকটি আলোচনার কেন্দ্র তরুণ প্রতিভা এনড্রিক। রিয়াল মাদ্রিদের উদীয়মান এই ফরোয়ার্ডকে একাদশে দেখার দাবি তুলছেন অনেক সমর্থক। তবে আনচেলত্তি মনে করেন, ব্রাজিলের দর্শকেরা কাউকে বেছে নেওয়ার পরিস্থিতিতে নেই। নেইমারের অভিজ্ঞতা আর এনড্রিকের সম্ভাবনা—দুটিই দলের সম্পদ।

মরক্কোর বিপক্ষে ড্র এবং হাইতির বিপক্ষে জয়ের পর ব্রাজিল এখন নকআউট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। আর সেই মঞ্চেই দীর্ঘ বিরতির পর আবারও হলুদ জার্সিতে দেখা যেতে পারে নেইমারকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন