বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুনিওজের এক গোলেই স্বস্তি, নকআউটে কলম্বিয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১০:১৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডি আর কঙ্গোকে ১-০ ব্যবধানে হারিয়ে নক আউট নিশ্চিত করেছে কলম্বিয়া। তবে জয়টা সহজে আসেনি। ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করেও দীর্ঘ সময় গোলের দেখা পায়নি দক্ষিণ আমেরিকার দলটি। শেষ পর্যন্ত ড্যানিয়েল মুনিওজের একমাত্র গোলে জয় পেয়েছে হামেস রদ্রিগেজের দল।

শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে কলম্বিয়া। অধিনায়ক রদ্রিগেসের পাসিং, লুইস দিয়াসের গতি আর মাঝমাঠের দখলে বারবার কঙ্গোর রক্ষণে চাপ তৈরি হয়। কিন্তু ডিআর কঙ্গোও ছিল দারুণ সংগঠিত। গোলরক্ষক লিওনেল এমপাসি একের পর এক সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।

প্রথমার্ধে কয়েকবার জালে বল পাঠিয়েও উদ্‌যাপন করতে পারেননি দিয়াস। অফসাইড ও ফাউলের কারণে গোল বাতিল হওয়ায় হতাশ হতে হয় কলম্বিয়াকে। অন্যদিকে কঙ্গো সুযোগ পেলেই পাল্টা আক্রমণে উঠেছে। ইয়োয়ানে উইসা ও সেড্রিক বাকাম্বুর গতি মাঝে মাঝে কলম্বিয়ার রক্ষণকে ব্যস্ত রেখেছে।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি আরও বাড়ায় কলম্বিয়া। ৭৬ মিনিটে আসে প্রতীক্ষিত মুহূর্ত। হুয়ান কুইন্তেরোর তৈরি করা আক্রমণে ডিফ্লেকশন থেকে পাওয়া বল পেয়ে কাছ থেকে শট নেন ড্যানিয়েল মুনিওজ। কঙ্গোর রক্ষণ ও গোলরক্ষককে পরাস্ত করে বল জড়িয়ে যায় জালে।

গোল খাওয়ার পর কঙ্গো কিছুটা মরিয়া হয়ে ওঠে। তবে শেষ সময়ে কলম্বিয়ার রক্ষণ ভেদ করতে পারেনি আফ্রিকার দলটি। ফলে আর সমতায় ফিরতে পারেনি তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Bosnia-Herz VS Qatar
Scheduled
25 Jun, 01:00 AM
VS
World Cup