শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৭:৩০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে ব্রাজিল। এবার দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আগামীকাল শনিবার হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে ভোর সাড়ে ৬টায়। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত এই ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে বাড়ছে আগ্রহ।

বাংলাদেশ থেকে ম্যাচটি সরাসরি দেখা যাবে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টেলিভিশন খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

অনলাইনে দেখার সুযোগও থাকছে দর্শকদের জন্য। মাই রবি অ্যাপ, টফি এবং বায়োস্কোপের মতো প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নিয়ে মোবাইল ও স্মার্ট ডিভাইসে ম্যাচ উপভোগ করা যাবে।

এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেমন স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স থেকেও বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ থাকছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank