শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৫৩ বছর বয়সে বিয়ে করলেন অর্জুন রামপাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৫:২৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কোনো জমকালো আয়োজন নয়, একেবারে সাদামাটাভাবেই দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকে আইনি বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল।

শুক্রবার বিকেল ৪টার দিকে গোয়ার একটি রেজিস্ট্রি অফিসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ৫৩ বছর বয়সী এই অভিনেতা।

২০১৮ সাল থেকে সম্পর্কে রয়েছেন অর্জুন ও দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা। প্রায় আট বছর ধরে একসঙ্গে থাকার পর এবার আনুষ্ঠানিকভাবে দাম্পত্য সম্পর্কে আবদ্ধ হলেন তারা।

এই দম্পতির দুই সন্তান রয়েছে। ২০১৯ সালে তাদের প্রথম সন্তান অরিকের জন্ম হয়। এরপর ২০২৩ সালে তাদের পরিবারে আসে দ্বিতীয় ছেলে অরব। এর আগে একটি পডকাস্টে নিজেদের বাগ্‌দানের বিষয়টিও প্রকাশ্যে জানিয়েছিলেন তারা।

বর্তমানে গোয়ার পানাজির কাছাকাছি এলাকায় বসবাস করছেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। স্থানীয় আইনি প্রক্রিয়ায় রেজিস্ট্রি বিয়ের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে ১৫ দিনের ব্যবধান রাখার নিয়ম রয়েছে। তবে বিশেষ অনুমতি পাওয়ায় একই দিনে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরেছেন তারা। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ১৫ দিনের মধ্যে মূল বিয়ের সনদ পাওয়ার কথা রয়েছে।

অর্জুনের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ১৯৯৮ সালে সুপারমডেল মেহর জেসিয়াকে বিয়ে করেছিলেন তিনি। সেই সংসারে তাঁদের দুই মেয়ে—মাহিকা ও মায়রা।

পরবর্তীতে মেহর জেসিয়ার সঙ্গে অর্জুনের বিচ্ছেদ হলেও দুই মেয়ের কারণে তাদের সম্পর্ক এখনও সৌহার্দ্যপূর্ণ। দীর্ঘদিনের সম্পর্কের পর গ্যাব্রিয়েলার সঙ্গে নতুন জীবনে পা রাখলেন এই অভিনেতা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank