

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্যারিস্টার আরমান ও সাংবাদিক আনিস আলমগীরকে একই অনুষ্ঠানে একই ফ্রেমে দেখা যাওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের মধ্যে এ নিয়ে মন্তব্য করেছেন সংসদ সদস্য মাদিয়া মুনতাজ।
সম্প্রতি ‘আলাপ’-এর একটি বর্ষপূর্তি অনুষ্ঠানে আরমান ও আনিস আলমগীরকে একই ছবিতে দেখা যায়। ছবিটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতেই নিজের ফেসবুক পোস্টে আরমানের প্রতি সমর্থন জানান মাদিয়া।
পোস্টে তিনি লেখেন, ‘আরমান আমাদের ভাই। আমাকে যদি বলেন, কারে বিশ্বাস করব, আরমানকে না লীগের পাচাটা আনিসকে। আমি বলব, অবশ্যই আরমানকে।’
মাদিয়া আরও দাবি করেন, কিছু প্ল্যাটফর্ম ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ব্যক্তিকে ডেকে এনে এমন মুহূর্ত তৈরি করে, যা পরে ভিন্নভাবে উপস্থাপন করা হয়। তিনি লিখেছেন, ‘কিছু প্ল্যাটফর্ম থাকেই এমন। সেধে ডেকে নিয়ে এই ধরণের মোমেন্ট তৈরি করে।’
নিজের একটি সাম্প্রতিক অভিজ্ঞতার কথাও পোস্টে তুলে ধরেছেন এই সংসদ সদস্য। তিনি লেখেন, ‘আমি নিজেও এমন একটা ঝামেলায় পড়ে গেছি মাত্র এক সপ্তাহ আগেই। তারও আগে, সংসদের প্রথম অধিবেশনের পরের একটা ঘটনায় আমার হিজাব পরা নিয়েও অশ্রাব্য কথা শুনেছি, তথাকথিত শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকেই।’
আরমানের সঙ্গে অনুষ্ঠানে থাকা ডক্টর এনাম খানের প্রসঙ্গ টেনে মাদিয়া বলেন, আরমানের পাশে দাঁড়ানো ডক্টর সাহাব এনাম খান প্রচন্ড মজার মানুষ, রসিক এবং সংবেদনশীল। উনার সাথে কথা বলার সময় হেসে ফেলাটা খুব স্বাভাবিক।
ছবিতে হাসির মুহূর্তকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করার সমালোচনা করে মাদিয়া লেখেন, ‘ওইটারে যারা 'লীগের গোলামের পাশে দাঁড়ায়ে অট্টহাসি' বানাচ্ছেন, তাঁদের আন্তরিকতা প্রকাশের ভাষাটা বড় নির্মম লাগলো। আপনারা আদর্শের নামে লম্বা কথা জানেন, মানুষের ভাষা বলতে শেখেন নাই।’


