শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণের দাম বেড়ে যত টাকায় বিক্রি হচ্ছে আজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৮:২৪ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বিশ্ববাজারের সঙ্গে মিলিয়ে দেশের বাজারেও স্বর্ণের দাম নিয়মিত বাড়ানো বা কমানো হয়। তাই কেনার আগে সর্বশেষ বাজারদর যাচাই করা ভালো।

নতুন দাম ঘোষণা না করা পর্যন্ত শনিবার (২২ আগস্ট) সর্বশেষ সমন্বয় করা দামেই স্বর্ণ কেনাবেচা হচ্ছে।

বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা। অন্যদিকে ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

এর আগে ১৫ আগস্টও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সেদিন স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা বৃদ্ধি পায়। তাতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।

দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়। চলতি বছরের ২৯ জানুয়ারি স্বর্ণের দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সেদিন সকালে একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank