শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১২:৫৩ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভায় প্রথম দফার রদবদলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রীর পদ থেকে জহির উদ্দিন স্বপনকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রীর সমমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

জহির উদ্দিন স্বপনের স্থলাভিষিক্ত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের পর মন্ত্রিসভায় এ পরিবর্তনের বিষয়টি জানা যায়। প্রথম দফার এই রদবদলে সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।

এত দিন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন জহির উদ্দিন স্বপন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাকে মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব দেওয়া হচ্ছে। তবে তার নতুন দায়িত্বের নির্দিষ্ট ক্ষেত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

অন্যদিকে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবার সরকারের মন্ত্রিসভায় যুক্ত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন। এর মধ্য দিয়ে মন্ত্রণালয়টির নেতৃত্বে পরিবর্তন আসছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরকারের গণমাধ্যমনীতি, রাষ্ট্রীয় প্রচারব্যবস্থা, চলচ্চিত্র ও সম্প্রচার-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় দেখভাল করে। নতুন মন্ত্রী হিসেবে পার্থের সামনে এসব ক্ষেত্রে সরকারের নীতি বাস্তবায়ন ও সমন্বয়ের দায়িত্ব থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank